সাইবার অপরাধীদের কবলে জ্যেষ্ঠ সাংবাদিক বি এম আসাদ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের স্থানীয় সংবাদপত্রের জ্যেষ্ঠ সাংবাদিক বি এম আসাদুল ইসলাম এক গভীর ষড়যন্ত্র ও সাইবার অপরাধের শিকার হয়েছেন। একটি কুচক্রী মহল তার ছবি এবং নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি প্রশাসনের সাইবার ক্রাইম শাখার কাছে এই বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জোরালো আবেদন জানিয়েছেন।

​বি এম আসাদুল ইসলাম জানান, একটি ষড়যন্ত্রকারী চক্র তার ছবি ব্যবহার করে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট দিয়ে তার সামাজিক ও পেশাগত সম্মানহানি করছে। এমনকি তার নামে ভুয়া (Fake) আইডি ব্যবহার করেও নানা অপকর্ম চালানো হচ্ছে। তিনি মনে করেন, কারো অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে এমন বিশৃঙ্খলা তৈরি করা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

​ভুক্তভোগী এই সাংবাদিক প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এই ষড়যন্ত্রের আসল হোতাদের খুঁজে বের করা জরুরি। সন্দেহভাজনদের ল্যাপটপ বা মোবাইল ডিভাইস পরীক্ষা করলে এই ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “কারো বিনা হুকুমে ছবি দেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। তাই প্রশাসনের প্রতি অনুরোধ, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, সে যেই হোক।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাংবাদিক মহলে এই ঘটনা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরাও।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *