পর্যটন নগরীতে নিরাপদ খাদ্যের জোরালো দাবি

পর্যটন নগরীতে নিরাপদ খাদ্যের জোরালো দাবি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :

জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাজারে থাকা প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণের সুস্পষ্ট উল্লেখসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করার দাবিতে পর্যটন নগরী কুয়াকাটায় এক আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে সাউদার্ন সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসএসডিপি) উদ্যোগে এবং সিটিজেন নেটওয়ার্কের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পটুয়াখালী জেলা কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান এবং কর্মসূচির মূল থিম ও নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে বিষদ আলোচনা করেন এসএসডিপির নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, সাবেক সাধারণ সম্পাদক হোসাইন আমির ও জেলা নমুনা সংগ্রহ সহকারী রাকিবুল হাসান। এ সময় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী মানুষ সংহতি প্রকাশ করেন।

সভায় বক্তারা বলেন, অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার প্রতিনিয়ত গ্রহণের ফলে হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ছে। তাই ভোক্তারা যাতে সচেতনভাবে খাবার পছন্দ করতে পারেন, সে জন্য উৎপাদিত প্রতিটি পণ্যের লেবেলে সহজ ভাষায় পুষ্টি উপাদান ও ক্ষতিকর মাত্রা স্পষ্ট করে লেখা বাধ্যতামূলক করা উচিত।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা তাঁদের দাবির সমর্থনে কুয়াকাটা প্রেসক্লাবের সামনে এক দীর্ঘ অবস্থান কর্মসূচি পালন করেন। পরে পটুয়াখালী জেলা খাদ্য কর্মকর্তার মাধ্যমে খাদ্য মন্ত্রণালয় বরাবরে দুটি পৃথক স্মারকলিপি প্রদান করা হয়। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *