সাংবাদিক হিমেল খানের মায়ের মৃত্যুতে জেডিইউজের শোক

সাংবাদিক হিমেল খানের মায়ের মৃত্যুতে জেডিইউজের শোক

প্রেস বিজ্ঞপ্তি

 প্রেসক্লাব যশোরের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের সেজো বোন ও নিউজ টোয়েন্টিফোরের যশোর জেলা প্রতিনিধি হিমেল খানের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। রোববার আসর বাদ শহরের বেজপাড়া তালতলা মোড়ে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে)। এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও এ.কে.এম গোলাম সরওয়ার পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *