স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ মো. আশিক হোসেন (২০) নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে চৌগাছার মির্জাপুর গ্রামের মির্জাপুর বাওড়ের সামনে সাহারা আফরীন ক্যাফের পাশের একটি ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটককৃত মো. আশিক হোসেন মির্জাপুর গ্রামের মো. শাহাজাহান আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল উক্ত এলাকায় মাদকের একটি চালান হাতবদলের খবর পায়। বার্তাটি পাওয়ার পর এসআই মো. সামিউল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল স্থানটি ঘিরে ফেলে। পরবর্তীতে আশিকের দেহ তল্লাশি চালিয়ে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ছবি সংগৃহীত।

