মণিরামপুরে জামায়াতের বিশাল কর্মী সম্মেলন : সৎ ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

মণিরামপুরে জামায়াতের বিশাল কর্মী সম্মেলন : সৎ ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, শুধু প্রথাগত রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলে চলবে না; জামায়াতের কর্মীদের সমাজের মানুষের কল্যাণে নিবেদিত সমাজকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মানুষের সুখে-দুঃখের অংশীদার হওয়া, অসহায়দের পাশে দাঁড়ানো এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখাই একজন আদর্শ কর্মীর মূল দায়িত্ব।

রোববার (২৩ আগস্ট) বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বেগারিতলা বাজারসংলগ্ন টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম রসুল আরও বলেন, জনগণের আস্থা অর্জনে কর্মীদের সরাসরি সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাঁদের দুঃখ-কষ্ট মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সাধ্যমতো পাশে দাঁড়াতে হবে। কর্মীদের ব্যক্তিগত আচার-আচরণ ও দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের আদর্শ ও নৈতিকতার পরিচয় ফুটিয়ে তুলতে হবে। জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়েই কেবল রাজনৈতিক দলের প্রকৃত গ্রহণযোগ্যতা তৈরি হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তনে শুধু স্লোগান দিয়ে পরিবর্তন আনা সম্ভব নয়; এজন্য প্রয়োজন সৎ, যোগ্য, দায়িত্বশীল ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব। তাই কর্মীদের নিজস্ব জ্ঞান, দক্ষতা ও চরিত্রের বিকাশ ঘটাতে হবে। পাশাপাশি দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, সাধারণ মানুষ সর্বদা সৎ ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশা করে। দেশবাসীর এ প্রত্যাশা পূরণে রাজনৈতিক কর্মীদের মানুষের কাছাকাছি যেতে হবে এবং জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আরশাদুল আলম নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান। মণিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক বলেন, সংগঠনের মূল শক্তি হচ্ছে তৃণমূলের কর্মীরা, তাই তাদের আদর্শবান ও দক্ষ হিসেবে গড়ে তোলার ওপর জোর দিতে হবে।

সম্মেলনে ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এইচএম শামীম হোসাইন বক্তব্য দেন। ভোজগাতী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রহমত আলীর সভাপতিত্বে উক্ত সম্মেলনে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *