সাংবাদিক নেতা ফরাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ

সাংবাদিক নেতা ফরাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি
প্রেসক্লাব যশোরের সদস্য ও দৈনিক ইত্তেফাকের যশোর অফিস প্রধান ফরাজী আহমেদ সাঈদ বুলবুলের সহধর্মিণী লতিফা পারভীন ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গত মঙ্গলবার থেকে ঢাকার ধানমণ্ডিস্থ পপুলার হাসপাতালের আইসিইউতে লাইফসাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমার জানাজা ও দাফন ঢাকাতেই সম্পন্ন করা হয়।
তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিল রোগেও ভুগছিলেন।
তার মৃত্যুতে প্রেসক্লাব যশোর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের সাবেক সভাপতি ফরাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর মৃত্যুতে জেইউজে সভাপতি সাজেদ রহমান, সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, কোষাধ্যক্ষ ডিএইচ দিলশান এবং নির্বাহী সদস্য প্রণব দাস ও রাহুল রায় শোক প্রকাশ করেন। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরো পড়ুন

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *