সড়ক দুর্ঘটনায় আহত ফটো সাংবাদিক মানিক : পাশে দাঁড়াল প্রেসক্লাব যশোর

সড়ক দুর্ঘটনায় আহত ফটো সাংবাদিক মানিক : পাশে দাঁড়াল প্রেসক্লাব যশোর

প্রেস বিজ্ঞপ্তি

সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে মারাত্মক আহত প্রেসক্লাব যশোরের সম্মানিত সদস্য ও যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক গ্রামের কাগজ’ পত্রিকার চিফ ফটো সাংবাদিক এমএ মানিকের পাশে এসে দাঁড়িয়েছে প্রেসক্লাব যশোর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে অসুস্থ ও শয্যাশায়ী সাংবাদিকের চিকিৎসাসেবার সার্বিক খোঁজখবর নেওয়া ছাড়াও সংগঠনটির তহবিল থেকে আর্থিক অনুদান ও সহায়তা তুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির পক্ষে আহ্বায়ক ফকির শওকত, সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক, কমিটির জ্যেষ্ঠ সদস্য আনোয়ারুল কবির নান্টু, নূর ইসলাম এবং জাহিদ আহমেদ লিটন সরাসরি আহত ফটো সাংবাদিক এম,এ মানিকের বাসভবনে গিয়ে উপস্থিত হন।

তারা তাঁর শারীরিক পরিস্থিতির নিবিড় খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের পরামর্শ শোনেন এবং দ্রুত সুস্থতার জন্য প্রেসক্লাব যশোরের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁর হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির এক বিশেষ সভায় সড়ক দুর্ঘটনায় আহত ফটো সাংবাদিক এমএ মানিকের দ্রুত সুস্থতা, পূর্ণাঙ্গ আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জ্ঞাপন করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *