শোক দিবসের প্ল্যাকার্ড ও ব্যানারসহ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

শোক দিবসের প্ল্যাকার্ড ও ব্যানারসহ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের মোট ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাতে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ‘এম’ ব্লকের ২৮ নম্বর সড়কের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আজ শুক্রবার সকালে ডিএমপির এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আগামী ১৫ আগস্ট উপলক্ষে তথাকথিত শোকদিবস উদযাপন, গোপন প্রস্তুতি সভা পরিচালনা ও শহরে ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতাকর্মীরা বসুন্ধরার ঐ ফ্ল্যাটে সমবেত হন। গোপন বৈঠকের পাশাপাশি তাঁরা রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে উসকানিমূলক স্লোগান দিচ্ছিলেন। সংবাদ পেয়ে ভাটারা থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএমপি আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ভাটারা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা জোরদার করতে ডিএমপির বিভিন্ন গোয়েন্দা ও নজরদারি ইউনিট সার্বক্ষণিক কঠোর অবস্থানে রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

কম দামে বিমান টিকিটের লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ : শান্তাসহ ৩জন গ্রেপ্তার

সর্ষের মধ্যেই ভূত : আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

এক কোটি টাকা লাভের লোভে নিঃস্ব সাবেক সেনা কর্মকর্তা!

অবুঝ সন্তানদের সামনে ধর্ষণের শিকার হয়ে দুই শিশুকে নিয়ে আত্মহননের চেষ্টা এক দুর্ভাগা নারীর!

পুলিশে আসছে বিশ্বমানের বিশেষায়িত 'সাইবার পুলিশ ইউনিট'

ফুডপান্ডার এমডিসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *