ঝিকরগাছায় পুলিশি হেফাজতে কুলাঙ্গার সন্তান

ঝিকরগাছায় পুলিশি হেফাজতে কুলাঙ্গার সন্তান

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় নিজ বৃদ্ধা মা ফরিদা বেগমকে মারধর ও কুড়াল দিয়ে আঘাতের অভিযোগে ছেলে শাহিনুর রহমানকে আটক করেছে থানা পুলিশ।

গত শনিবার (২৯ আগস্ট ২০২৬) রাতে ভুক্তভোগী মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শাহিনুর রহমানকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে ঝিকরগাছা থানায় নিয়ে আসা হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, এর আগে শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বৃদ্ধা ফরিদা বেগম নিজ ছেলে শাহিনুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ছেলে শাহিনুর রহমান পারিবারিক কলহের জেরে কাঠের কুড়াল বা দেশীয় অস্ত্র দিয়ে মাকে আঘাত ও পিটিয়ে শারীরিক নিগ্রহ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পরই বিষয়টি অত্যন্ত গুরুত্ব ও সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করে ঝিকরগাছা থানা পুলিশ। অভিযান চালিয়ে অভিযুক্ত শাহিনুরকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে একজন বৃদ্ধা মায়ের ওপর শারীরিক নির্যাতনের খবর পেয়ে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করায় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *