শার্শায় কথা কাটাকাটির জেরে হামলা : বাড়ি ফেরার পর মারা গেলেন বৃদ্ধ হাম্মাম আলী

শার্শায় কথা কাটাকাটির জেরে হামলা : বাড়ি ফেরার পর মারা গেলেন বৃদ্ধ হাম্মাম আলী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলার ধলদাহ গ্রামে চায়ের দোকানে সমসাময়িক রাজনৈতিক কথাবার্তাকে কেন্দ্র করে মারধরের শিকার হাম্মাম আলী (৬৮) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাত ১০টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত হাম্মাম আলী উপজেলার উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই সন্ধ্যায় ধলদাহ মসজিদ মোড় এলাকার একটি চায়ের দোকানে বসে প্রতিবেশীদের সঙ্গে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন হাম্মাম আলী। কথোপকথনের একপর্যায়ে উলাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রনি ফরহাদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা তৈরি হয়। অভিযোগ রয়েছে, ক্ষিপ্ত হয়ে রনি ফরহাদ কাঠের লাঠি দিয়ে প্রবীণ ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করেন।

হামলায় গুরুতর আহত হলে স্বজনরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুদিন আগে তাঁকে বাড়িতে আনা হয় এবং বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। শুক্রবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শামিনুল হক জানান,এখনো আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়ার ওপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, একজন প্রবীণ মানুষের ওপর এভাবে হামলা ও পরবর্তীতে তাঁর মৃত্যুর ঘটনায় ধলদাহ গ্রামজুড়ে থমথমে পরিস্থিতি ও চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *