জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ!

জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ!

স্ফুলিঙ্গ ডেক্স :

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুটি কড়া শর্তে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত সোমবার (২৭ জুলাই ২০২৬) ইউএই-এর আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। পরবর্তীতে আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গত বৃহস্পতিবার (৩০ ৩০ জুলাই) কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গণমাধ্যমের প্রাপ্ত তথ্যানুযায়ী, আদালত তাঁকে জামিন দিলেও দেশত্যাগের ওপর কঠোর কড়াকড়ি আরোপ করেছে। শর্তাবলি অনুযায়ী, বেনজীর আহমেদের মূল পাসপোর্ট দুবাই আদালতের হেফাজতে জমা থাকবে এবং আদালতের আগাম অনুমতি ব্যতিরেকে তিনি সংযুক্ত আরব আমিরাতের সীমানা ত্যাগ করতে পারবেন না।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র যে সাতজন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, বেনজীর আহমেদ তাঁদের অন্যতম।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের মুখোমুখি হয়ে তিনি গোপনে দেশ ত্যাগ করেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে দেশের আদালতে একাধিক মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *