শংকরপুরে যুবককে ছুরিকাঘাতে জখম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের শংকরপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাবুল (২৯) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শংকরপুর ৭ নং ওয়ার্ডের চোপদার পাড়া পানির টাংকি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত বাবুল শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার এনামুলের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাবুল শংকরপুর পানির টাংকি এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, বাবুলের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হামলার কারণ হিসেবে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা পূর্ব শত্রুতার কথা উল্লেখ করেছেন। তবে ঠিক কী নিয়ে এই বিরোধ, তা এখনো বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।ছবি  সংগৃহীত।

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *