আট দিন পর শিকলবাহা খালে মিলল প্রবাসীর স্ত্রীর লাশ।

স্ফুলিঙ্গ ডেক্স :

নিখোঁজের দীর্ঘ আট দিন পর এক প্রবাসীর স্ত্রীর মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার শিকলবাহা খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত হাসিনা আক্তার (৩২) কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার মফিজুর রহমানের মেয়ে। তার স্বামী মোহাম্মদ হাসান দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন দুই সন্তানের জননী হাসিনা। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনরা। অবশেষে শিকলবাহা খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন।

​পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থানে হাসিনাকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে খালে ফেলে দেওয়া হয়েছে। পরে স্রোতের টানে তা কৈয়গ্রাম এলাকায় এসে ভেসে ওঠে। মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, প্রায় দীর্ঘ চেষ্টার পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, “শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”

হাসিনার এমন রহস্যজনক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *