লম্পট সালামের যাবজ্জীবন জেল

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:

ভুয়া বিয়ের নাটক সাজিয়ে দশম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সালাম (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চুয়াডাঙ্গার একটি আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মোস্তাগীর আলম এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত সালাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার বজলুর রশিদের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৩ মার্চ সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় সালাম তাকে জোরপূর্বক অপহরণ করেন। এরপর বিভিন্ন স্থানে আটকে রেখে একটি ভুয়া কাবিননামা তৈরি করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরবর্তীতে ছাত্রীর মা বাদী হয়ে এই ঘটনায় আদালতে মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দীর্ঘ শুনানির পর ভিকটিমের বয়স ১৬ বছরের কম হওয়ায় এবং জবরদস্তিমূলক শারীরিক সম্পর্কের প্রমাণ মেলায় আদালত দুটি পৃথক ধারায় সালামকে  নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায়: যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ৬ মাসের জেল),আইনের ৭ ধারায় (অপহরণ): ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ৩ মাসের জেল) সাজা প্রদান করেন।

তদন্ত কর্মকর্তা এসআই হারুন অর রশীদ আসামির বিরুদ্ধে অকাট্য প্রমাণসহ চার্জশিট জমা দিলে আদালত এই চূড়ান্ত রায় দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাহজাহান মুকুল জানান, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচার পেল। রায় ঘোষণার পর কড়া পাহারায় দণ্ডপ্রাপ্ত আসামিকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *