“রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণেই নিহিত মানবজাতির প্রকৃত শান্তি”  -মুফতি আলী হাসান উসামা

“রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণেই নিহিত মানবজাতির প্রকৃত শান্তি” -মুফতি আলী হাসান উসামা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঐতিহাসিক মুন্সী মেহেরুল্লাহ ময়দানে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাবগাম্ভীর্য ও জাগরণী উদ্দীপনার মধ্য দিয়ে সীরাতুন্নবী (সা.) মাহফিল এবং দ্বিতীয় পর্বে মনোজ্ঞ ‘কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে এই সীরাত মাহফিলের আনুষ্ঠানিক সূচনা হয়।

মাহফিলের প্রথম পর্বে মহানবীর (সা.) জীবন, কর্ম ও দর্শনের ওপর প্রধান বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও লেখক মুফতি আলী হাসান উসামা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি তাঁর বক্তব্যে বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য সত্য, ন্যায়, ইনসাফ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত। বর্তমান সংকটময় সময়ে কৃষি ক্ষেত্রে সার-বিদ্যুৎ সংকট এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ যখন বিপর্যস্ত, তখন রাসুলের (সা.) প্রদর্শিত ন্যায়বিচার ও আমানতদারিতার সামাজিক নীতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও জাতীয় সংসদ সদস্য (যশোর-৪) অধ্যাপক গোলাম রসুল। সভাপতির বক্তব্যে তিনি শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে রাসুলের সুন্নাহ চর্চার আহ্বান জানান। একই সাথে তিনি আগামী ১০ অক্টোবর কেন্দ্র ঘোষিত ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া অভিমুখী লংমার্চ কর্মসূচিকে খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার জন্য আহ্বান জানান।

মাহফিলে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য (যশোর-৬) অধ্যাপক মোক্তার আলী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, ভিপি আব্দুল কাদের, অধ্যাপক আবুল হাশিম রেজা এবং সাবেক নায়েবে আমীর আব্দুল আজিজসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। সহকারী অধ্যাপক শামসুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

আলোচনা পর্ব শেষে সন্ধ্যার পর দ্বিতীয় পর্বে ‘জীবনতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ’-এর ব্যবস্থাপনায় রাসুলের শানে ‘নাতে রাসুল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। এতে সুরের মূর্ছনায় মেহেরুল্লাহ ময়দান মুখরিত করেন অ্যাডভোকেট রোকনুজ্জামান, তারার মেলা শিল্পী গোষ্ঠী, যশোর সাংস্কৃতিক সংসদ ও তরঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রখ্যাত শিল্পীরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *