রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই আইনি ব্যবস্থা: পুলিশ সুপার

রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই আইনি ব্যবস্থা: পুলিশ সুপার

স্ফুলিঙ্গ ডেক্স : বান্দরবান  জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান কিশোর গ্যাং দমনে রাত ১০টার পর কিশোরদেরকে রাস্তায় পেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন। তিনি গত রোববার (৮ মার্চ) রাত ১১টায় বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় পুলিশের সচেতনতা কার্যক্রম চলাকালে এ ঘোষণা দিয়েছেন ।

পুলিশ সুপার বলেন, ‌‘কিশোর গ্যাং বলতে যে অর্থে বোঝানো হয় বান্দরবানে সেই অর্থে বোঝানো হচ্ছে না। তারা অনেকেই এখনো অবুঝ বা পরিস্থিতি সম্পর্কে বুঝতে চাইনা। তাদের এখন লেখাপড়া করে নিজেকে গড়ার সময়। এই সুবর্ণ সময়টা নষ্ট করলে লেখাপড়ার চরম ক্ষতি হবে। কিশোরদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমানে যেহেতু তারাবি নামাজ চলছে, সেহেতু নামাজ শেষে ৩০ মিনিট সময় অপেক্ষা করবে পুলিশ। এরপরবরাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় পেলে সরাসরি আইনানুগ বিচারের সম্মুখীন করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি অভিভাবকদের উদ্দেশে আরো বলেন, ‘নিজের সন্তানদের দায়িত্ব অন্য কাউকে দিয়েন না। নিজের সন্তানের দায়িত্ব নিজে নিন। তাদের দেখভাল করুন, পড়ার টেবিলে বসান। তারা কোথায় যায়, কী করে, কার সঙ্গে মেশে খোঁজ রাখুন। রাত ১০টার মধ্যে বাসায় যদি বাসায় না ফেরে, তবে অবশ্যই নিকটস্থ থানায় যোগাযোগ করুন। সত্যিই যদি কিশোর গ্যাং থেকে থাকে, তাহলে তাদের অবশ্যই আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। কেউ পার পাবে না বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *