যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুনির্দিষ্ট অভিযোগে মাগুরা জেলা যুবদলের সভাপতি এম. ওয়াসিকুর রহমান কল্লোল এবং যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানাকে চূড়ান্তভাবে সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংগঠনের জেলা পর্যায়ের মতো দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নিকট একাধিক অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক দাপ্তরিক প্রেস চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি)-এর সরাসরি নির্দেশে ওই দুই শীর্ষ জেলা নেতাকে এই কঠোর সতর্কীকরণ বার্তা পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পদে থাকা নেতাদের এ ধরনের বিতর্কিত ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ জাতীয়তাবাদী যুবদলের জন্য যেমন দুঃখজনক, তেমনই দলের ভাবমূর্তির জন্য চরম বিব্রতকর। অবিলম্বে এ ধরনের অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপ থেকে সম্পূর্ণ বিরত থেকে সতর্কতার সাথে দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তাঁদের চূড়ান্ত বার্তা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় চিঠিতে আরও স্পষ্ট ও কঠোর ভাষায় হুশিয়ার করে দেওয়া হয়, এই নির্দেশনার কোনো প্রকার ব্যত্যয় বা পুনরায় অভিযোগ উঠলে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা (বহিষ্কার বা পদচ্যুতি) প্রয়োগ করা হবে।

কেন্দ্রীয় এই চিঠির পর যশোর ও মাগুরা জেলা যুবদলের রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *