যশোর সীতারামপুর থেকে মূল শুটার ইব্রাহিম গ্রেপ্তার!

যশোর সীতারামপুর থেকে মূল শুটার ইব্রাহিম গ্রেপ্তার!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

খুলনার রূপসা উপজেলায় মধ্যরাতে ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামের এক যুবদলকর্মীকে গুলি করে হত্যার ঘটনার তদন্তে বড় ধরনের সাফল্য এসেছে। গত মঙ্গলবার১১ আগষ্ট রাত ১টায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া মূল শুটার মোহাম্মদ ইব্রাহিম হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে যশোর শহরতলির ঝুমঝুমপুর এলাকার সীতারামপুর গ্রামের একটি বাড়িতে ঝটিকা ও সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, রাত ১১টার দিকে র্যাব-৬-এর সদস্যরা হঠাৎ করেই ঝুমঝুমপুরের সীতারামপুর এলাকাটি চারদিক থেকে ঘিরে ফেলেন। মুহূর্তের মধ্যেই একটি বাড়ি অবরুদ্ধ করে সেখান থেকে ইব্রাহিম নামের ওই যুবককে আটক করে নিয়ে যাওয়া হয়। র্যাবের এমন আকস্মিক অভিযানে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, গত ১১ আগস্ট ২০২৬ তারিখ মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামে অবস্থিত ‘মেসার্স রূপসা ব্রিকস’ নামের ইটভাটার ভেতরে ফখরুল শেখকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা, রূপসা কলেজের সাবেক ছাত্রদলনেতা এবং বর্তমানে যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। পরিবারে দুই কন্যাসন্তানের জনক ফখরুল ওই রাতেই ইটভাটায় পাহারার দায়িত্বে ছিলেন। সেখানে অতর্কিত প্রবেশ করে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

র্যাব সূত্রে জানা গেছে, ফখরুল শেখ হত্যাকাণ্ডের পরপরই মামলার তদন্ত শুরু হয় এবং জড়িতদের শনাক্তে ছায়াতদন্ত অব্যাহত রাখে র্যাব। গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের আভিযানিক দল জানতে পারে যে, হত্যাকাণ্ডে সরাসরি গুলি চালানো শুটার ইব্রাহিম হাওলাদার যশোরে আত্মগোপন করে আছেন। সেই তথ্যের ভিত্তিতে সীতারামপুরে অভিযান চালিয়ে তাকে সফলভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়। আটক ইব্রাহিমকে খুলনা রূপসা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *