যশোর নাগরিক সংঘ উন্মুক্ত মঞ্চ ও রিডিং ক্লাব’ এর যাত্রা শুরু

যশোর নাগরিক সংঘ উন্মুক্ত মঞ্চ ও রিডিং ক্লাব’র উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে শহরের লালদিঘির পাড়ে ব্রাদার টিটোস হোম স্কুল আঙিনায় উন্মুক্ত মঞ্চ ও রিডিং ক্লাবের উদ্বোধন করা হয়।
যশোর নাগরিক সংঘ সূত্র জানায়, সাধারণ জনগণের বক্তব্য তুলে ধরার জন্য একটি প্ল্যাটফর্ম ‘যশোর নাগরিক সংঘ উন্মুক্ত মঞ্চ। চিন্তাশীল, কর্মমুখী ও সৃজনশীল জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে ‘যশোর নাগরিক সংঘ রিডিং ক্লাব’ এর যাত্রা শুরু হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্ঞানমুখী ও সৃজনশীল একটি সমাজ গড়ে তোলার ব্যাপারে পাঠাভ্যাসের কোনো বিকল্প নেই। পঠনপাঠনের মধ্য দিয়েই বিকশিত হয় সমাজ ও সভ্যতা। জ্ঞানতাত্ত্বিকভাবেই নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব। আর তার জন্য দরকার ইতিহাস, দর্শন, সাহিত্য-সংস্কৃতিসহ বহুমুখী বিষয়ের ওপর নিবিড় পড়াশোনা।
যশোর নাগরিক সংঘের সমন্বয়ক আলী আজম টিটোর সভাপতিত্বে ও যশোর নাগরিক সংঘ রিডিং ক্লাবের সমন্বয়ক সালমান হাসান রাজিবের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যশোর বারের জ্যেষ্ঠ আইনজীবী কাজী মুনিরুল হুদা, লেখক-গবেষক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান, অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশিদ, সাবেক ছাত্রনেতা আহাদ আলী মুন্না, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী মনিরুজ্জামান আজাদ, মাসিক চকখড়ি পত্রিকার সম্পাদক কবি মামুন আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সালমা আক্তার আশা, জাতীয় ছাত্রশক্তির যশোর জেলা শাখার আহ্বায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, দৈনিক রানারের প্রতিবেদক উবাঈদ সামি, দৈনিক রানারের ভিডিও এডিটর মোহাম্মদ ইয়ার আলী, কবি মনিরা খাতুন, তাাবিঈ আজম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

আরো পড়ুন

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

বেনাপোল ও শার্শায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

যশোর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোলে ইঞ্জিনচালিত ভ্যান থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ আটক ১

চৌগাছায় মাদ্রাসা সুপারের পেশিশক্তি ও ক্যাডার বাহিনীর ভয়ভীতি : দুর্নীতির বিচার চেয়ে হুমকি ও আতঙ্কে ভু...

যশোরে ডেঙ্গু পরিস্থিতিতে স্বস্তি : হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ১১৪ রোগী

সাড়াপোল-রূপদিয়ায় ‘টিম দূরন্ত’র মানবিক ছোঁয়া : শারদীয় উৎসবে ভাসলো দুস্থদের মন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *