যশোর জেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

যশোর জেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৫ নভেম্বর ২০২৬

যশোর জেলায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনারে জেলার পূর্ণাঙ্গ অর্থনৈতিক মানচিত্রতুলে ধরেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ রফিকুল হাসান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তরা বলেন, জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলোকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো এবং কুটির শিল্প এই শ্রেণিতে বিন্যাস করা অর্থনৈতিক শুমারির অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলোর মালিকানা ও কাঠামো, লিগ্যাল স্ট্যাটাস, কর্মকান্ডের ধরন, উৎপাদিত পণ্য বা সেবার ধরন এবং কর্ম সংস্থানের অবস্থাসহ বিভিন্ন মৌলিক তথ্য সংগ্রহ করা হয়। স্বাধীনতার পর থেকে দেশে এখনপর্যন্ত মোট চারটি অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে, সর্বশেষ ২০২৪সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি করা হয়।

শুমারির তথ্য বিশ্লেষণে দেখা যায়, জেলায় ছড়িয়ে থাকা ২লাখ ৫৭হাজার ৩৩২টি অর্থনৈতিক ইউনিটের মধ্যে ১লাখ ৮১হাজার ৯৯৩টি ইউনিট গ্রামে এবং ৭৫হাজার ৩৩৯টি ইউনিট শহরে অবস্থিত।

প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী, যশোর জেলায় স্থায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ১৩লাখ ৯হাজার ৬৪৯টি ও অস্থায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ১০হাজার ৭৮টি। এছাড়া পারিবারিক বা অর্থনৈতিক কার্মকান্ড সম্পন্ন খানা রয়েছে ১লাখ ৭হাজার ৬০৫টি।

কর্মসংস্থানের চিত্রেও গ্রামের আধিপত্য স্পষ্ট। যশোর জেলার এসব অর্থনৈতিক ইউনিটে ৫লাখ ৪২ হাজার ৪৭২ জন নিয়োজিত রয়েছেন। এর মধ্যে ৫৮দশমিক ৫৫ শতাংশ অর্থাৎ ৩ লাখ ১৭ হাজার ৬২২ জনই কর্মরত রয়েছে গ্রামীণএলাকায়। শহর এলাকায় কর্মরত আছেন ২লাখ ২৪হাজার ৮৫০ জন, যা মোট কর্মরত জন বলের ৪১ দশমিক ৪৫ শতাংশ।

উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার হক, প্রেসক্লা যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি দপ্তরেরপ্রধান,প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ফেনসিডিল রাখার দায়ে ঝিকরগাছার হাশেমের যাবজ্জীবন কারাদণ্ড

বেনাপোলের নামাজগ্রামে বিষপানে যুবকের মৃত্যু

বেনাপোল সীমান্তে মশাল জ্বালিয়ে ৪৯ বিজিবির রাত্রীকালীন টহল

রূপদিয়ায় মদ পানে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি ও হকার উচ্ছেদ বন্ধের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ

বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অনুমোদনের মধ্য দিয়ে যশোর আইনজীবী সমিতির সাধারণ সভা সম্পন্ন

যশোরে চাঁদা না পেয়ে মুদি দোকানে হামলা ও লুটপাট : দোকান মালিকের দুই ছেলে আহত

সার্কিট হাউসপাড়ায় মাকে নির্যাতনের অভিযোগে যুবক হাসানের সাত দিনের কারাদণ্ড

কেশবপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশসহ আটক ২

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *