ফেনসিডিল রাখার দায়ে ঝিকরগাছার হাশেমের যাবজ্জীবন কারাদণ্ড

ফেনসিডিল রাখার দায়ে ঝিকরগাছার হাশেমের যাবজ্জীবন কারাদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৫ নভেম্বর ২০২৬

যশোরের ঝিকরগাছায় ৫০ বোতল ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় হাশেম নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) যশোরের বিশেষ জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাশেম ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছার হাজেরালী এলাকায় মহসিনের ইটভাটার সামনে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে হাশেম ও কালাম নামের দুজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছে থাকা দুটি ব্যাগ থেকে ২৫ বোতল করে মোট ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালে অপর আসামি কালাম মৃত্যুবরণ করেন। পরবর্তীতে সাক্ষ্যপ্রমাণ শেষে হাশেমের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন।

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আনিসুর রহমান পলাশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোলের নামাজগ্রামে বিষপানে যুবকের মৃত্যু

বেনাপোল সীমান্তে মশাল জ্বালিয়ে ৪৯ বিজিবির রাত্রীকালীন টহল

রূপদিয়ায় মদ পানে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি ও হকার উচ্ছেদ বন্ধের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ

বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অনুমোদনের মধ্য দিয়ে যশোর আইনজীবী সমিতির সাধারণ সভা সম্পন্ন

যশোরে চাঁদা না পেয়ে মুদি দোকানে হামলা ও লুটপাট : দোকান মালিকের দুই ছেলে আহত

সার্কিট হাউসপাড়ায় মাকে নির্যাতনের অভিযোগে যুবক হাসানের সাত দিনের কারাদণ্ড

কেশবপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশসহ আটক ২

যশোরে দোকানিকে ব্যস্ত রেখে আরতি জুয়েলার্সের ৫ ভরি স্বর্ণ চুরি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *