স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) সমিতির নিজস্ব সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়। সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয় এবং তা অনুমোদন দেওয়া হয়।
সমিতির সহসভাপতি বাসুদেব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ গফুর।
বিজ্ঞাপন
সভায় জ্যেষ্ঠ আইনজীবী নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহক, এম এ লতিফ, মাহাবুবুর রহমান, আব্দুল কাদের আজাদ, সোহেল শামীম, আর এম ময়নুল হক খান ময়না ও ওয়াজিউর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।
এ সময় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনার পর সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।ছবি সংগৃহীত।
আরো পড়ুন

