যশোর ও কেশবপুরে নিষিদ্ধ আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

যশোর ও কেশবপুরে নিষিদ্ধ আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল বের করার অপরাধে ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে কেশবপুর পৌর এলাকায় মিছিল বের করার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে।

আটককৃতরা হলেন— কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য গোলাম মোস্তফা (৫০), ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রাজু আহমেদ (৩৫), ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন এলিন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বাবু (৪০)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া যশোর সদর উপজেলার ঘুরুলিয়া এলাকার মোশাররফ হোসেন (৫২), আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরদার (৪০), রামকৃষ্ণপুরের তবিবার মোল্যা (৫৫) এবং চাঁচড়া এলাকার ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেনকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে কেশবপুর-পাঁজিয়া সড়কের শ্রীগঞ্জ ব্রিজের পাশ থেকে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮-১০ জনের একটি দল হঠাৎ ঝটিকা মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে পৌঁছে শেষ হওয়ার পরপরই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। এ সময় স্থান ত্যাগের আগেই জড়িত ৮ জনকে হাতেনাতে আটক করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *