যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ৪ জন, বর্তমানে চিকিৎসাধীন ৫৯ রোগী

যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ৪ জন, বর্তমানে চিকিৎসাধীন ৫৯ রোগী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় ডেঙ্গু ও হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যান ও আপডেট প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট ২০২৬) প্রকাশিত পৃথক দুটি স্বাস্থ্য বুলেটিনে জেলার হাম ও ডেঙ্গু পরিস্থিতির বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।

ডেঙ্গু আপডেট:

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে অভয়নগরে ১ জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ জন ভর্তি হন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ অবধি জেলায় সর্বমোট ৬৭১ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। উপজেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে অভয়নগরে ৩২ জন, কেশবপুরে ৬ জন, শার্শায় ৫ জন, ঝিকরগাছায় ১ জন, মনিরামপুরে ১ জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১৪ জন রোগী ভর্তি আছেন।

হাম আপডেট:

অন্যদিকে, হাম রোগীর দৈনিক প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো সন্দেহজনক বা নিশ্চিত হাম রোগী সনাক্ত হয়নি এবং ৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যবধি জেলায় সর্বমোট ৮৬৬ জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত হয়েছেন, যার মধ্যে নমুনা পরীক্ষার পর ১১৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৫৩ জন এবং বর্তমানে ৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

যশোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা জানান, ডেঙ্গু ও হামের সংক্রমণ রোধে সার্বিক স্বাস্থ্যসেবা অব্যাহত রয়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগ তৎপর রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *