যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির অনন্য সামাজিক উদ্যোগ

যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির অনন্য সামাজিক উদ্যোগ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

“বৃক্ষরোপণ করি, পরিবেশের ভারসাম্য রক্ষা করি” স্লোগানকে সামনে রেখে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সমিতির ধারাবাহিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে যশোরের ঐতিহ্যবাহী সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকুল গাছের চারা রোপণ করেন সমিতির উপদেষ্টা ও খুলনা বিশেষায়িত হাসপাতাল (সাবেক আবু নাসের হাসপাতাল)-এর পরিচালক ডা. শেখ আবু শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হায়দার, সিরাজুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক রায়হান রুহান, নোমানসহ সমিতির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *