যশোরে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের বর্ণাঢ্য উৎসব : কৃতি শিক্ষার্থীদের মেধা ক্রেস্ট প্রদান

যশোরে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের বর্ণাঢ্য উৎসব : কৃতি শিক্ষার্থীদের মেধা ক্রেস্ট প্রদান

স্ফুলিঙ্গ রিপোর্ট :

শিক্ষা ক্ষেত্রে সু দীর্ঘ ধারাবাহিকতা ও গৌরবোজ্জ্বল সাফল্য বজায় রাখার স্বীকৃতিস্বরূপ যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সুপ্রশস্ত মাঠ প্রাঙ্গণে সুবিন্যস্ত এক অনুষ্ঠানের মাধ্যমে এ মেধা সংবর্ধনার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি মহোদয়ের অনাকাঙ্ক্ষিত অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খান খোকন।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং যশোরের সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্যে উপস্থিত কোমলমতি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সুশিক্ষা অর্জনের পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে ওঠার দিক-নির্দেশনা প্রদান করেন। তাঁরা শিক্ষার্থীদের এই মেধা ও যোগ্যতার প্রশংসা করে আগামী দিনের প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার তাগিদ দেন। একইসঙ্গে বিদ্যাপীঠের শিক্ষা ও শৃঙ্খলার মান বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং সুন্দর আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই যশোর জেলা পুলিশের নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়টি শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর বহন করে আসছে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জনাব মো. আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) জনাব মো. মুন্না বিশ্বাস এবং পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মনোতোষ কুমার নন্দী।

এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, সংবর্ধিত কৃতী শিক্ষার্থী এবং তাঁদের উল্লসিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *