যশোরে পুলিশি উদ্যোগে কাবাডির জমজমাট সূচনা

যশোরে পুলিশি উদ্যোগে কাবাডির জমজমাট সূচনা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই অনন্য ও সুদূরপ্রসারী প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে যশোর জেলা পুলিশের এক অভূতপূর্ব উদ্যোগের সূচনা হয়েছে। মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে ও কমিউনিটি পুলিশিংয়ের সার্বিক সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬”-এর জেলা পর্যায়ের জমজমাট প্রতিযোগিতা।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় যশোর টাউন হল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর জেলা পুলিশ আয়োজিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম)-এর দিকনির্দেশনায় ও তাঁর পক্ষে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাজিবুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিযোগিতা সূত্রে জানা যায়, তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে গতিশীল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কারিগরি সহায়তায় এবং নির্ধারিত বাইলজ মেনে প্রথমে ইউনিয়ন পর্যায় থেকে দল বাছাই করে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন টিম গঠন করা হয়।

পরবর্তীতে যশোর জেলার ৮টি থানার শ্রেষ্ঠ ৮টি পুরুষ ও ৮টি নারী দল নিয়ে জেলা পর্যায়ের মূল লড়াই শুরু হয়। দিনভর টানটান উত্তেজনাকর ও জাঁকজমকপূর্ণ খেলা শেষে পুরুষ বিভাগে ‘কোতোয়ালী মডেল থানা’ ও ‘অভয়নগর থানা’ ফাইনালের টিকিট নিশ্চিত করে। অন্যদিকে নারী বিভাগে দুর্দান্ত ক্রীড়ানৈপুণ্য দেখিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে ‘কোতোয়ালী মডেল থানা’ ও ‘বাঘারপাড়া থানা’ নারী কাবাডি দল।

জেলা পর্যায়ের এই প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলগুলো পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে যশোর জেলার প্রতিনিধিত্ব করবে এবং ধাপে ধাপে জাতীয় পর্যায়ের চূড়ান্ত মঞ্চে মাঠে নামবে।

আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) জনাব মোঃ মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) জনাব মোঃ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) জনাব ইমদাদুল হক, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারবৃন্দ, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ লাইন্সের আরআই, কাবাডি ফেডারেশন কর্তৃক মনোনীত অফিশিয়াল ও রেফারিগণসহ বিভিন্ন থানা থেকে আগত উদীয়মান খেলোয়াড় ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

যশোরের ক্রীড়ামোদী ও সুশীল সমাজ জেলা পুলিশের এ জাতীয় দূরদর্শী ও সমাজসংস্কারমূলক আয়োজনের ভূয়সী প্রশংসা করে একে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের এক কার্যকর হাতিয়ার হিসেবে অবিহিত করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *