যশোরের নয়টি থানা ও ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান : নিষিদ্ধ সংগঠনের ৪১ জন  নেতাকর্মী ও সদস্য গ্রেফতার

যশোরের নয়টি থানা ও ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান : নিষিদ্ধ সংগঠনের ৪১ জন নেতাকর্মী ও সদস্য গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ২ নভেম্বর ২০২৬

যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, জননিরাপত্তা বিধান এবং যেকোনো ধরনের নাশকতামূলক বা অপরাধমূলক কর্মকাণ্ড কার্যকরভাবে প্রতিরোধ করার লক্ষ্যে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত এই বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মোট ৪১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গত ১ নভেম্বর ২০২৬ তারিখে যশোর জেলার নয়টি থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের একাধিক চৌকস দল একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও কৌশলগত পরিকল্পনার ভিত্তিতে পরিচালিত এই ঝটিকা অভিযানে জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে নিষিদ্ধ সংগঠনের ওই সদস্যদের পাকড়াও করা হয়। থানাভিত্তিক প্রাপ্ত পরিসংখ্যা অনুযায়ী, কোতোয়ালি থানায় ১৭ জন, অভয়নগরে ৪ জন, বাঘারপাড়ায় ৪ জন, বেনাপোলে ৪ জন, মণিরামপুরে ৩ জন, কেশবপুরে ৩ জন, চৌগাছায় ২ জন, শার্শায় ২ জন এবং ঝিকরগাছা থানায় ২ জনসহ মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে জেলার অভ্যন্তরীণ শৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের মূলোৎপাটন করতে জেলা পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার স্বাভাবিক গতিশীলতা বজায় রাখতে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণপূর্বক নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *