যশোরের তিনটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান :   জরিমানা আদায়

যশোরের তিনটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান :   জরিমানা আদায়

স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল শহরের পৃথক তিনটি প্রতিষ্ঠানকে অভিযান চালিয়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন। জানাগেছে,আজ শহরের নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেন, দড়াটানার নিউ ভৈরব হোটেল এবং এইচ এম এম রোডের পোশাকের দোকান ঝিলিক-এ অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে সকাল থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। অভিযানে নিরাপদ খাদ্য অফিস, কৃষি বিপণন দপ্তর, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং জেলা পুলিশের একটি দল অংশ নেন

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানিক দল প্রথমে নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেন যান। সেখানে ফ্রিজে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ খাবার, সরকারের নিষিদ্ধ এনার্জি ড্রিংক এবং আমদানি-কারকের ট্যাগবিহীন বিদেশি পণ্য। এই অপরাধে প্রতিষ্ঠানের ম্যানেজার সোহেল রানার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে টিমটি শহরের দড়াটানার নিউ ভৈরব হোটেল-এ যায়। সেখানে ওজনে কম দিয়ে দই বিক্রি করার অপরাধে হোটেলের ম্যানেজার মনিরুল ইসলামের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অন্যদিকে এইচ এম এম রোডের কাপড় দোকান ঝিলিক-এ অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, বিদেশি থ্রি-পিস বিক্রি করা হলেও কোনো ক্রয় ভাউচার নেই এবং ক্রেতাদের ক্রয় মেমো দেওয়া হচ্ছিল। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বজলুর রহমানের কাছ থেকে আরও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের সদস্যরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি সংগৃহীত

আরো পড়ুন

বারোবাজারে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা

কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে পুলিশের পাশে উপজেলা বিএনপি

কোটচাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের অসচ্ছল নারীদের মুখে হাসি

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *