যথাযথ মর্যাদায় মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযথ মর্যাদায় মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬ টায় নোমানি ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাগুরা শাখা , মাগুরা পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল ৮ টায় মাগুরা জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন হয়। বেলা বারোটায় মাগুরা জেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাদ জোহর সকল ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকাল ৪ টায় কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যা ছয়টায় জেলা অডিটরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
২৬-০৩-২৬/শরীফ স্বাধীন/০১৯১৪৬৫০০৬৫/মাগুরা।

আরো পড়ুন

বারোবাজারে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা

কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে পুলিশের পাশে উপজেলা বিএনপি

কোটচাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের অসচ্ছল নারীদের মুখে হাসি

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *