মানসম্মত গবেষণার ওপর গুরুত্বারোপ
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

মানসম্মত গবেষণার ওপর গুরুত্বারোপ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে “ইনোভেটিভ রিসার্চ ফর অ্যা সাসটেইনেবল ফিউচার অ্যান্ড মাস্টারিং সায়েন্টিফিক রাইটিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে গবেষণার মূল্যায়ন হয় এর বাস্তব প্রভাব বা ইমপ্যাক্টের ভিত্তিতে। তাই তরুণ গবেষকদের সমাজের সমস্যা সমাধানমুখী ও শিল্পক্ষেত্রে কার্যকর গবেষণায় মনোযোগী হতে হবে। তিনি গবেষণায় সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, ডাটা ম্যানিপুলেশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং নেতিবাচক ফলাফলও গবেষণার গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার জাস্ট আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এস. এম. তারেক আবেদিন এবং যবিপ্রবির রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হক।
এসময় যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান, সেমিনারের আহ্বায়ক ড. জান্নাতুল কাওসার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান খান, এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার জাস্টের সভাপতি ও সহ-সভাপতিসহ শিক্ষক, গবেষক এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী অন্নী আফরিন ও আরিফান নাহার অর্নি।ছবি সংগৃহীত।
আরো পড়ুন

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *