মাঠ পর্যায়ের পুলিশিং সম্পর্কে জানলেন বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীরা

​নিজস্ব প্রতিবেদক, মাগুরা:

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) হতে আগত ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে মাগুরায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মাগুরা জেলা পুলিশ এই বিশেষ কর্মশালার আয়োজন করে।

​বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। সভার শুরুতে জেলা পুলিশের পক্ষ থেকে ৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিচিতি পর্ব শেষে প্রশিক্ষণার্থীদের সামনে মাগুরা জেলা ও জেলা পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়।

​প্রেজেন্টেশনের মাধ্যমে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, জনবল কাঠামো, দায়িত্ব বণ্টন এবং আধুনিক পুলিশিং কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এর মাধ্যমে নবাগত কর্মকর্তাদের মাঠ পর্যায়ের বাস্তবমুখী কার্যক্রম সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা প্রদান করা হয়। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এই মাঠ-সংযুক্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব দীপংকর ঘোষসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *