ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা:

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় বেপরোয়া গতির এক অজ্ঞাত পিকআপের ধাক্কায় মহিউদ্দীন (২৭) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার বেনিয়ালি এলাকায় ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বন্ধু কামরুল ইসলাম নান্টু (২৯) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মহিউদ্দীন ও তার বন্ধু কামরুল ইসলাম দুজনেই হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলযোগে শার্শার জামতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সরাসরি আঘাত করে পালিয়ে যায়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে রাস্তার পাশে পড়ে যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​নিহত মহিউদ্দীন বাঘারপাড়া উপজেলার পার্বতীপুর গ্রামের হাজী শহিদের ছেলে। তিনি বিজিবিতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপর আহত যুবক নান্টু একই উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মহিউদ্দীনের মৃত্যু হয়। হাইওয়ে ও থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই পিকআপটি পালিয়ে যাওয়ায় সেটিকে তাৎক্ষণিক আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক যানটি শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *