মরহুম আব্দুস সাত্তারের মৃত্যুবার্ষিকীতে খাদ্য বিতরণ

শহিদ জয়
মরহুম আব্দুস সাত্তারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর শহরের বেজপাড়া মেইনরোডের বারিধারা আবাসিক প্রকল্পে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে “এস এফ ফাউন্ডেশন”-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নিজামদ্দিন অমিত প্রায় ২০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আফসানা ইয়াসমিন অনুরূপা, মোহাম্মদ শাহ আলম, ফারুক আহমেদ, আরতী শীল, ফরহাদ শেখ, রাজু মোল্লা, সুরুজ খান, শেখ গোলাম মোস্তফা খোকন, কার্তিক অধিকারী, তাপস ব্যানার্জি, শেখ রিফাত হোসেন, বাবু বিশ্বাস,রোঘনাত বিশ্বাস, কবির চৌধুরী, সিদ্দিকুর রহমান ও লিটন হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম আব্দুস সাত্তারের আদর্শকে ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

আরো পড়ুন

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

নারী শিক্ষায় নতুন দিগন্ত ও প্রযুক্তিগত বিপ্লব : গোল্ডেন জিপিএ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *