স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও খ্যাতনামা শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের সাথে সৌজন্য সাক্ষাৎ করে উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেছেন হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচড্যাব) যশোর জেলা শাখার সদ্যঘোষিত আহ্বায়ক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) নবগঠিত কমিটির সদস্যরা একত্রিত হয়ে প্রবীণ এই রাজনীতিবিদের সাথে কুশল বিনিময় করেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
বিজ্ঞাপন
সৌজন্য সাক্ষাতকালে বিএনপি সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবং এইচড্যাব যশোর জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক ডা. কাজী আজম ও সদস্য সচিব ডা. মো. রফিকুল ইসলাম রতন উপস্থিত ছিলেন।
উক্ত শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশ নেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা অধ্যক্ষ (অব.) ডা. আব্দুর রহমান, অধ্যক্ষ (অব.) ডা. এ কে এম মহিদুর রহমান, অধ্যক্ষ ডা. হাফিজুর রহমান, ডা. এম এ হাই সিকদার, ডা. এ বি এম মসিয়ার রহমান এবং ডা. রবীন্দ্রনাথ দত্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন এইচড্যাব যশোর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. শফিকুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুর রশিদ, ডা. মিজানুর রহমান মজনু, ডা. মহব্বত আলীসহ অর্গানাইজেশনের বিভিন্ন পর্যায়ের উদীয়মান ও প্রবীণ চিকিৎসক নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে এইচড্যাব নেতৃবৃন্দ যশোরে বিকল্প চিকিৎসা ব্যবস্থা ও হোমিওপ্যাথি চিকিৎসকদের পেশাগত মানোন্নয়নে নবগঠিত কমিটির ভবিষ্যত কর্মপরিকল্পনা অধ্যাপক নার্গিস বেগমের সামনে তুলে ধরেন। প্রবীণ এই রাজনৈতিক অভিভাবক চিকিৎসকদের মানবসেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান । ছবি সংগৃহীত।

