স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে একটি জুয়েলারির দোকানে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঘারপাড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত এই সফল অভিযানে পুলিশ তাৎক্ষণিক সাফল্য অর্জন করে।
পুলিশ সূত্র জানায়, চাড়াভিটার ওই স্বর্ণের দোকানে চুরির চাঞ্চল্যকর এই ঘটনা ঘটার পর পরই পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক ব্যবহার ও গোয়েন্দা তথ্যের নিখুঁত বিশ্লেষণে মামলার মূল সন্দেহভাজন হিসেবে আবু রয়েন (৫৭) নামের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। এরপর দ্রুত অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত আবু রয়েন বাঘারপাড়া পৌর এলাকার মধ্যপাড়া গ্রামের মৃত ছলিম মোল্যার সুযোগ্য সন্তান।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে বাঘারপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি রেকর্ডভুক্ত করা হয় ১ নভেম্বর ২০২৬ তারিখে (মামলা নম্বর-১, জিআর নম্বর-১৭৬/২৬), যেখানে পেনাল কোডের সুনির্দিষ্ট ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
এই ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

