প্রেমিককে কুপিয়ে জখম : চার বাড়িতে অগ্নিসংযোগ !

স্ফুলিঙ্গ ডেক্স :

নরসিংদীর মাধবদীতে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় সাজ্জাদ হোসেন (২২) নামে এক তরুণকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন।

মাধবদীর খনমুর্দ্দি এলাকায় সাজ্জাদের সাথে একই মহল্লার এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে তরুণীর পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। রোববার (২৬ এপ্রিল) সকালে মেয়েটি সাজ্জাদের সাথে দেখা করতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁর স্বজনরা। তাঁরা সাজ্জাদকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যান।

সাজ্জাদকে কুপিয়ে জখমের খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজনরা উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা তরুণীর বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে সাজ্জাদের সমর্থকরা পেট্রল ঢেলে তরুণীর পরিবারের চারটি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়িগুলোর আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গেলেও একদল উগ্র মানুষের বাঁধার মুখে আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটে। ফলে চারটি বাড়ির প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন জানান, প্রেমের বিরোধ থেকেই এই পাল্টাপাল্টি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *