প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা দিচ্ছেন সংস্কৃতি মন্ত্রী

প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা দিচ্ছেন সংস্কৃতি মন্ত্রী

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব নিতাই রায় চৌধুরী যশোরের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ‘যশোর ইনস্টিটিউট’ পরিদর্শন করেছেন। রোববার (১৭ মে) তিনি এই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিদর্শনকালে সংস্কৃতি মন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং এর গৌরবোজ্জ্বল ইতিহাস ও বর্তমান অবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি যশোর ইনস্টিটিউটের সার্বিক উন্নয়ন ও সংস্কার কাজের জন্য সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মন্ত্রী তার বক্তব্যে বলেন, “যশোর ইনস্টিটিউট শুধু যশোরের নয়, পুরো বাংলাদেশের একটি গৌরবময় সাংস্কৃতিক স্মারক। মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশেই এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটিকে একটি অত্যন্ত আধুনিক, নান্দনিক ও সময়োপযোগী ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।” তিনি এই ঐতিহ্য ধরে রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্ত্রী মহোদয়ের এই গুরুত্বপূর্ণ পরিদর্শনকালে যশোর ইনস্টিটিউটের কর্মকর্তা ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় সুধীসমাজ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সরকারের এই বড় বরাদ্দের ঘোষণায় যশোরের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *