পেশাগত অধিকার ও ঐক্যের তাগিদ

পেশাগত অধিকার ও ঐক্যের তাগিদ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

সাংবাদিকদের পেশাগত অধিকার, সাংগঠনিক কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক ইউনিয়ন যশোরের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রেসক্লাব যশোরের গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং চলমান বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের দায়িত্বশীলতা, পেশাগত নৈতিকতা এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক, লেখক ও গবেষক বেনজিন খান, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির, সাবেক সভাপতি নুর ইসলাম, তৌহিদ জামান, সাইফুর রহমান সাইফ, সরোয়ার‌ হোসেন, এস এম সোহেল এবং তৌহিদ মনি।
বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও বেগবান করতে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *