পাম্পে পাম্পে কৃষকদের হাহাকার

স্ফুলিঙ্গ ডেক্স :

শরীয়তপুরে জ্বালানি তেলের তীব্র সংকটে বিপাকে পড়েছেন শত শত কৃষক। বোরো চাষের ভরা মৌসুমে সেচের তেল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন তারা। শনিবার (২৮ মার্চ) বিকেলে সদর উপজেলার মনোহর মোড় এলাকায় ‘মেসার্স আব্দুল জলিল ফিলিং স্টেশনে’ তেল নিতে এসে শতাধিক কৃষক দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে বিক্ষোভ শুরু করেন।

ভুক্তভোগী কৃষকরা জানান, গত কয়েক দিন ধরে জেলার অধিকাংশ পাম্পে তেলের সরবরাহ বন্ধ। কোথাও তেলের গাড়ি আসার খবর পেলেই হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। দীর্ঘ সময় অপেক্ষা করেও ট্রাক্টর বা সেচ পাম্পের জন্য ডিজেল মিলছে না। কৃষক মুমিন হাওলাদার আক্ষেপ করে বলেন, “তিন দিন ধরে তেলের জন্য ঘুরছি। সেচ পাম্প বন্ধ থাকায় জমি শুকিয়ে যাচ্ছে। সময়মতো পানি না দিলে সব ফসল নষ্ট হয়ে যাবে।”

স্থানীয়দের অভিযোগ, দুই দিন বন্ধ থাকার পর শনিবার আব্দুল জলিল ফিলিং স্টেশনটি চালু হলেও কৃষকদের কাছে তেল বিক্রি প্রায় বন্ধ রাখা হয়। অন্যান্য যানবাহনেও দেওয়া হচ্ছে সীমিত পরিমাণে তেল। আরেক কৃষক আজিজুল তালুকদার জানান, প্রতিদিন পাম্পে এসে খালি হাতে ফিরতে হচ্ছে, এতে কৃষি কাজ স্থবির হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রশিদ খানসহ একাধিক কৃষক জানান, ডিজেল না পাওয়ায় বোরো ধানের সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। এই সংকট দ্রুত নিরসনে এবং কৃষি উৎপাদন সচল রাখতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শরীয়তপুরের দিশেহারা কৃষকরা।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *