নেতার ইটের আঘাতে নিভে গেল চা দোকানির প্রাণ ! নেপথ্যে মাত্র ৪০০টাকা

নেতার ইটের আঘাতে নিভে গেল চা দোকানির প্রাণ ! নেপথ্যে মাত্র ৪০০টাকা

স্ফুলিঙ্গ রিপোর্ট : মানুষের জীবনের দাম কি এখন মাত্র ৪০০ টাকা? খুলনার রূপসায় মাংসের বকেয়া পাওনা আদায় করতে গিয়ে এক অসহায় চা দোকানিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানীপুর এলাকায় তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে দ্বীন মোহাম্মদ ঢালী (৫২) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।

অভিযুক্ত আবুল খায়ের লস্কর পেশায় একজন মাংস বিক্রেতা এবং ঘাটভোগ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক। নিহতের পরিবার জানায়, মাংস বিক্রির ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে খায়ের লস্কর চা দোকানি দ্বীন মোহাম্মদের ওপর চড়াও হন। দোকানের সামনেই শুরু হয় তপ্ত বাক্যবিনিময়।

প্রত্যক্ষদর্শীরা শিউরে উঠে জানান, ঝগড়ার একপর্যায়ে খায়ের লস্কর হিতাহিত জ্ঞান হারিয়ে রাস্তা থেকে একটি ইট তুলে দ্বীন মোহাম্মদের মাথায় সজোরে আঘাত করেন। মাথায় গুরুতর আঘাত পেয়ে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত লস্কর।

রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে ধরতে পুলিশের বিশেষ টিম কাজ করছে। এলাকায় এই ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতীকী-ছবি

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *