নিস্পাপ ফাহিমাকে পাশবিক নির্যাতনের পর ওড়না পেঁচিয়ে হত্যা করে ডোবায় ফেলল প্রতিবেশী ‘চাচা’

নিস্পাপ ফাহিমাকে পাশবিক নির্যাতনের পর ওড়না পেঁচিয়ে হত্যা করে ডোবায় ফেলল প্রতিবেশী ‘চাচা’

স্ফুলিঙ্গ ডেক্স :

চার বছরের শিশু ফাহিমা আক্তারকে পাশবিক নির্যাতনের পর হত্যার অভিযোগে জাকির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে সিলেটে সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির নিহত শিশুর প্রতিবেশী এবং সম্পর্কে চাচা বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, গত শুক্রবার নিখোঁজ হওয়ার পর ফাহিমাকে নানা প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় জাকির। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটির ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালায় সে। নির্যাতনেই শিশুটির মৃত্যু হলে ঘটনা ধামাচাপা দিতে জাকির তার স্ত্রীর ওড়না দিয়ে মরদেহ পেঁচিয়ে একটি ব্যাগে ভরে রাখে। পরবর্তীতে রাতের আঁধারে ওড়নাসহ ফাহিমার নিথর দেহ বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেয়। গত শুক্রবার পুলিশ সেই ডোবা থেকে ফাহিমার মরদেহ উদ্ধার করে।

জাকিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সিলেটে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। সোমবার রাতে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জালালাবাদ থানার সামনে বিক্ষোভ করেন কয়েকশ স্থানীয় বাসিন্দা। একপর্যায়ে মধ্যরাতে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জাকিরের বাড়িতে হামলা চালিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, মরদেহ উদ্ধারের পরপরই নিহত ফাহিমার মা থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত জাকিরকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত উদঘাটন করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিস্পাপ শিশু ফাহিমার এমন করুণ মৃত্যুতে সিলেট জুড়ে শোকের মায়া ও ঘাতকের প্রতি তীব্র ঘৃণা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী এই জঘন্য অপরাধের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *