দলীয় পতাকা উত্তোলন থেকে মহাসমাবেশ : প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে বিএনপির ব্যাপক প্রস্তুতি

দলীয় পতাকা উত্তোলন থেকে মহাসমাবেশ : প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে বিএনপির ব্যাপক প্রস্তুতি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী নানামুখী কর্মসূচি ঘোষণা করেছে যশোর জেলা বিএনপি। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা এই কর্মসূচি পালিত হবে।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের যৌথ স্বাক্ষরযুক্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর ভোর ৭টায় জেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় যশোর কারবালা কবরস্থানে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা তরিকুল ইসলামসহ দলটির প্রয়াত নেতৃবৃন্দের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই দিন বিকেল ৪টায় যশোর ঐতিহাসিক টাউন হল ময়দান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে মনিহার চত্বরে গিয়ে শেষ হবে।

পরবর্তী দিনগুলোতে অর্থাৎ ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও জেলা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি একযোগে পরিচালিত হবে।

পাঁচ দিনব্যাপী এ কর্মসূচির শেষ দিন অর্থাৎ ৫ সেপ্টেম্বর যশোর টাউন হল ময়দানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আয়োজন সফল করতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জেলা নেতৃত্ব। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *