এলজিইডির অর্থায়নে আধুনিক রূপ পাচ্ছে যশোরের কারবালা জামে মসজিদ

এলজিইডির অর্থায়নে আধুনিক রূপ পাচ্ছে যশোরের কারবালা জামে মসজিদ

শহিদ জয় :
যশোরের ঐতিহ্যবাহী কারবালা জামে মসজিদের অবকাঠামোগত উন্নয়নের জন্য ১ কোটি ৭৮ লাখ ৬৪৬ টাকা প্রাক্কলন অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী এই মসজিদের উন্নয়নে ‘ইমপ্রুভমেন্ট অফ কারবালা জামে মসজিদ আরবপুর ইউনিয়ন’ প্রকল্পের আওতায় দরপত্র আহ্বানের প্রাথমিক অনুমোদন দিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়।
এই বরাদ্দ প্রাপ্তির পর যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক বার্তায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, যশোরের ঐতিহ‍্যবাহী কারবালা মসজিদের উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ১ কোটি ৭৮ লক্ষ টাকা (প্রায়) বরাদ্দের চিঠি আজ হাতে পেলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এ বিশেষ অনুগ্রহ যশোর পৌরবাসীর দীর্ঘদিনের প্রত‍্যাশা পূরণে সহায়ক হবে; এর জন‍্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
কারবালা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান বলেন, মসজিদটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। মসজিদের বেইজমেন্টে মুসুল্লিরা কষ্ট করে নামাজ আদায় করছেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দায়িত্ব নিয়ে দ্বিতীয় তলার নির্মাণ কাজ শুরু করি। সরকারের এ বরাদ্দ আমাদের কাজকে আরো গতশীল করবে। মুসুল্লিরা ভালো পরিবেশে নামাজ আদায় করতে পারবেন। আমি যশোর-৩ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কারবালা জামে মসজিদ কমিটির সভাপতি জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, সরকারি এই বড় বরাদ্দের মাধ্যমে মসজিদের ভৌত অবকাঠামোর আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিন ধরে চলা আসা একটি বড় দাবি বাস্তবায়িত হবে। প্রকল্পটির কাজ দ্রুতই শুরু হবে বলে আশা প্রকাশ করছি। একইসাথে জনবান্ধব বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

আগামী বছর থেকে সব সরকারি প্রাথমিকে মিড ডে মিল চালু হবে

যশোরে আদালত থেকে বাড়ি ফেরার পথে নারীকে কুপিয়ে জখম!

উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের নির্বাচনের দায়িত্ব নিলেন অ্যাডভোকেট সাবু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *