চৌগাছায় গাঁজাসহ যুবক আটক

চৌগাছা (যশোর) প্রতিবেদক :

যশোরের চৌগাছা বাজারের কালিতলা মোড়ে থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ নাহিদ হাসান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত নাহিদ হাসান পৌরসভার বিশ্বাসপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।

​থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কালিতলা মোড়ে অভিযান পরিচালনা করে। এসময় সেবনের উদ্দেশ্যে রাখা গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ নাহিদকে হাতেনাতে আটক করা হয়।

​আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার-ভূমি) জি এম এ মুবীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুবীন বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা আপসহীন। আইন অনুযায়ী দোষীকে সাজা প্রদান করা হয়েছে এবং এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আমাদের এই বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

​অভিযান শেষে ওসি মামুনুর রশিদ স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমরা মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তবে শুধু পুলিশের পক্ষে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়; এজন্য সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। আপনারা মাদক ব্যবসায়ী বা সেবনকারীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা পেলে আমরা চৌগাছাকে একটি সুন্দর ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব।

​সাজা প্রদানের পর পুলিশি পাহারায় আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই মাদকবিরোধী অভিযানকে স্থানীয় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *