সন্তানদের সামনে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ !

সন্তানদের সামনে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ !

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফাঁকা বসতঘরে সন্তানদের সামনে এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ ও শারীরিকভাবে চরম নির্যাতন চালানোর লোমহর্ষক অভিযোগ উঠেছে। আসামিদের হামলায় ভুক্তভোগী ওই নারীর ৩টি দাঁত ভেঙে গেছে বলে স্বজনেরা জানিয়েছেন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ দিবাগত গভীর রাতে উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া খানকা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ পাশবিক ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ এ ঘটনায় জড়িত আকবর ও সোহাগ কাজী নামের দুই অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগী নারীর পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে পরিবারের প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যরা কাজের সূত্রে বাড়ির বাইরে অবস্থান করছিলেন। সুযোগ বুঝে ওই রাতে সন্তানদের নিয়ে একাকী ঘুমিয়ে থাকা গৃহবধূর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ৩ থেকে ৪ জনের একটি সংঘবদ্ধ দল।

তারা ঘরে ঢুকে অবুঝ সন্তানদের দূরে ছুঁড়ে ফেলে দিয়ে ওই নারীর হাত-পা বেঁধে ফেলে এবং পর্যায়ক্রমে শ্লীলতাহানি ও ধর্ষণ চালায়। এ সময় ভুক্তভোগী চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে, এতে তার মুখের তিনটি দাঁত ভেঙে যায়।

পরবর্তীতে প্রতিবেশীরা ঘরের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ পেয়ে সেখানে ছুটে গেলে অভিযুক্তরা তড়িঘড়ি করে সটকে পড়ে। এলাকাবাসী গৃহবধূকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী জানান, “ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আকবর ও সোহাগ কাজীকে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *