তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনে চরম দুর্ভোগ ডেকে আনবে: জাগপা নেতা নিজামদ্দিন অমিত

খবর বিজ্ঞপ্তি: ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক নিজামদ্দিন অমিত। রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।

জাগপা নেতা নিজামদ্দিন অমিত বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই সরকার ধারাবাহিকভাবে আশ্বস্ত করে আসছিল যে দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং দাম বাড়বে না। অথচ আজ হুট করেই ডিজেল লিটারে ১৫ টাকা, পেট্রোল ১৯ টাকা, অকটেন ২০ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়িয়ে দেওয়া হলো। এর আগেই ১২ কেজির এলপিজি সিলিন্ডারে ৫ থেকে ৭০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।”

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, জ্বালানির এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাবে। এর সরাসরি প্রভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেমন আকাশচুম্বী হবে, তেমনি কৃষি উৎপাদন খরচ বাড়ার ফলে কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হবেন। সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে উল্লেখ করে তিনি সরকারকে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

ফাইল ছবি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *