কাল থেকে ৮ উপজেলায় শুরু হচ্ছে গণ-টিকাদান কর্মসূচি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

আগামী কাল সোমবার থেকে সারাদেশের ন্যায় যশোরের ৮ উপজেলায় একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। দুই হাজার ২৫৬টি কেন্দ্রের মাধ্যমে দুই লক্ষাধিক শিশুকে টিকার আওতায় আনতে এই কর্মসূচি শুরু হচ্ছে। গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এতথ্য জানান সিভিল সার্জন মাসুদ রানা। আজ রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। যশোরে এখন পর্যন্ত ৩৭২ জন শিশুর হামের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের শরীরে হামের জীবাণু পাওয়া গেছে। তবে এখনও কেউ মারা যায়নি। এমন পরিস্থিতিতে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে জরুরি টিকাদান শুরু হয়। সেই তালিকায় যশোর সদর উপজেলাও ছিলো। এই টিকাদার কর্মসূচিতে সদরের ৭৪ হাজার ৪০০ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। এবং এবার জেলার ৮ উপজেলায় একযোগে হাম-রুবেলার গণ টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) পুরো জেলায় হাম রুবেলা ক্যাম্পেইন শুরু হবে, চলবে ১০ মে পর্যন্ত। ৮ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ১০ হাজার শিশুকে টিকার আওতায় আনা হবে। একইসাথে তিনি অভিভাবকদের আতংকিত না হয়ে টিকা গ্রহণে আহবান জানান।

ফাইল ছবি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *