তৃণমূল থেকেই উঠে আসবে ভবিষ্যতের জাতীয় তারকা : খুলনা বিভাগীয় পুলিশ কমিশনার

তৃণমূল থেকেই উঠে আসবে ভবিষ্যতের জাতীয় তারকা : খুলনা বিভাগীয় পুলিশ কমিশনার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় শিশু-কিশোর ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্য নিয়ে খুলনায় শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা। শনিবার (১৬ মে) বেলা ১১:৩০ ঘটিকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব রকিবুল ইসলাম এমপি। খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, “১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় ক্রীড়াবিদ খুঁজে বের করার পাশাপাশি তাদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। খুলনা জেলা ক্রীড়াঙ্গনের এক ঐতিহ্যবাহী জনপদ এবং এখান থেকে জাতীয় পর্যায়ে বহু খেলোয়াড় দেশের জন্য অনেক সুনাম বয়ে এনেছেন।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই খুদে খেলোয়াড়দের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় দলের অসংখ্য তারকা খেলোয়াড় তৈরি হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব তোফায়েল আহাম্মেদ, খুলনার জেলা প্রশাসক জনাব মিজ্ হুরে জান্নাত-সহ খুলনাস্থ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও খুদে প্রতিযোগীরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *