তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার হলো ৫ দিন আগের কলেজ শিক্ষকের গলিত মরদেহ

তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার হলো ৫ দিন আগের কলেজ শিক্ষকের গলিত মরদেহ

স্ফুলিঙ্গ ডেক্স: কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক কলেজ শিক্ষকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টানা কয়েকদিন নিখোঁজ থাকার পর, নিজের ভাড়া করা তালাবদ্ধ ঘর থেকেই উদ্ধার করা হয়েছে ইংরেজি বিভাগের শিক্ষক সাইফুল ইসলামের (৩৫) গলিত মরদেহ। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় এবং শরীরে পচন ধরায় মৃত্যুর কারণ নিয়ে দেখা দিয়েছে গভীর রহস্য।

নিহত সাইফুল ইসলাম জামালপুর সদর উপজেলার রামনগর গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি স্থানীয় অধ্যাপক আবদুল মজিদ কলেজে গত তিন বছর ধরে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ মার্চ কলেজে শেষবার ক্লাস করেছিলেন তিনি। এরপর থেকেই সহকর্মী বা শিক্ষার্থীদের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। শুক্রবার ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে বিছানার ওপর তার পচন ধরা মরদেহ উদ্ধার করে।

বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, মরদেহটির অবস্থা দেখে ধারণা করা হচ্ছে অন্তত ৫ থেকে ৭ দিন আগে তার মৃত্যু হয়েছে। যেহেতু কক্ষটি ভেতর থেকে আটকানো ছিল, তাই এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরী জানান, সাইফুল মাঝে মাঝে কাউকে কিছু না বলে ছুটিতে থাকতেন, তাই তার অনুপস্থিতি শুরুতে কারো মনে সন্দেহ জাগায়নি। গত রোববার শিক্ষার্থীরা তার বাসায় গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পায়নি। শেষ পর্যন্ত দুর্গন্ধই জানান দিল এক মেধাবী শিক্ষকের অকাল ও নিঃসঙ্গ প্রয়াণের কথা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ছবি  সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *